বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত

ঢাকার অদূরে বেরিবাঁধের তামান্না ওয়ার্লি ফ্যামিলি পার্কে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।

মূল উদ্দেশ্য ছিল রাজধানীতে বসবাসরত ময়মনসিংহ বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহফিজুর রহমান বাবুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির মহাসচিব এম. এ. রাজ্জাক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব মোঃ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা সমিতির সহ-সভাপতি জনাব হুমায়ুন খালেদ।
  • বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার অর্থ সচিব অ্যাডভোকেট জনাব খলিল।
  • জামালপুর জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি জনাব মামুন অর রশিদ।
  • জেলা ও বিভাগ সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম. এ. মান্নান।
  • নেত্রকোনা জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি জনাব আতিক উজ জামান।
  • ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন।
  • ঢাকাস্থ ঈশ্বরগঞ্জ উত্তরা ফোরামের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান।
  • মুক্তাগাছা সমিতির সভাপতি জনাব মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন।
  • শিল্পউদ্যোক্তা ও অনলাইন কমিউনিকেশন সোসাইটির চেয়ারম্যান এবং বেঙ্গল চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সিরাজুল হক সাজিদ।
  • সাংবাদিক প্রমিত খন্দকার।

বনভোজনে ঢাকাস্থ মুক্তাগাছা কল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর ইসলাম (বাদল), মাসুদ হক দিপু, কাফী, মুক্তা, টিপু, নোমান, ইয়াহিয়া, জাহাঙ্গীর, এবং সেলিমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

দিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং আনন্দঘন মিলনমেলা।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী এমএস টি পান্না সহ অন্যান্য শিল্পীরা।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন ব্যস্ত নগর জীবনে মানসিক প্রশান্তি দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রাজধানীতে বসবাসরত ময়মনসিংহ বিভাগের মানুষদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে এই ধরনের সামাজিক আয়োজন নিয়মিতভাবে চলবে।

আরও পড়ুন

সর্বশেষ