বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

রবিবার (১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দীপেন দেওয়ান-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি উপস্থিত ছিলেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা-র বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

প্রতিবেদক: তানিম হোসেন ইমন, কক্সবাজার।

আরও পড়ুন

সর্বশেষ