বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে ৬০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে ৬০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৪ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মেসার্স রাসেদ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়কের পূর্ব পাশে মোস্তাক স্পোর্টস জোনের ডান পাশের মীর আলমাস স্টোরের দোকানের ভেতর থেকে ৬০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল মালেক (৪৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মীর আহমদের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ৬০০ পিস, যার মোট ওজন প্রায় ৬০ গ্রাম। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিম হোসেন ইমন, কক্সবাজার

আরও পড়ুন

সর্বশেষ