আগামী ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের ওপর একটি […]

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে সাত বীর শহীদকে স্মরণ

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ সমরে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সাতজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। আজ সেই রক্তস্নাত ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং […]