ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী নানা কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, […]