ন্যায়বিচার চাই দয়া করে জীবন বাঁচান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিষয় সমাধানের লক্ষ্যে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফরহাদ মৃধা। তিনি দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। বুধবার (১৭ জুন) রাতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরহাদ মৃধা বলেন, “দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডে চকলেঙ্গুরা এলাকায় আমাদের ১ একর ৫৩ শতাংশ জমি রয়েছে। যাহার মালিক আমি সহ আমাদের […]
ধোবাউড়ায় ধর্ষণ ও হত্যার শিকার নিছামনির পরিবারের পাশে প্রিন্স

নিছামনির দ্রুত বিচার নিশ্চিত করতে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু নিসার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। […]
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন

নেত্রকোণার কলমাকান্দায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইস্যুজ” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুট স্নাল এর সভাপতিত্বে এবং সূচনা রুরাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা […]
নিজেদের জমির দখল ফিরে পেতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

নিজেদের জমির দখল ফিরে পেতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন নেত্রকোণার দুর্গাপুরে নিজ জমির ভোগদখল ফিরে পাবার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো: আরিফ হোসেন পাপ্পু নামের এক বেসরকারি চাকুরিজীবী। রবিবার (১৪ জুন) বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মো: আরিফ হোসেন পাপ্পু লিখিত বক্তব্যে বলেন, “নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার চন্ডিগড় ইউনিয়নের […]
ময়মনসিংহে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার প্রসারে ময়মনসিংহে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম’। উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে শুক্রবার (১২ জুন) দুপুর ৩টায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত […]
মাওনা-ফুলবাড়ী রোডে আতঙ্ক, থামছেই না প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার | শাফীন আহমেদ ,মাওনা মাওনা-ফুলবাড়ী সড়ক যেন ধীরে ধীরে একটি মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই এই সড়কে ছোট-বড় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ, অপরিকল্পিত যান চলাচল, […]
মুক্তাগাছা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বোর্ড সদস্য মনোনীত

স্টাফ রিপোর্টার | বেঙ্গল চ্যানেল ২৪ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের (বাজাসপ) বোর্ড সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ মনোনয়নের খবরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে সমাজসেবা, নারী উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে […]
জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের ঈদ পূর্ণমিলনীতে জেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর জননেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন কুরবানির মূল ভিত্তি হলো হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের ঘটনা। আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়ে তাঁরা আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে […]
কক্সবাজারে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার দিলেন এমপি কাজল

ঈদের পোষাকে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু’র মুখে হাসি ফুটালেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।“আর থাকবেনা সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে।”এই শ্লোগানকে ধারণ করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিবাসী শিশুদের মাঝে পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৪ মে) কক্সবাজার সমন্বিত শিশু […]
কক্সবাজারে এনসিপি নেত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা

কক্সবাজারে ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী, এনসিপি নেত্রী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চলমান রয়েছে। আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং–৭৮৮/২০২৬ (সদর) হিসেবে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড […]