বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করল মেগাসিটি ৯১

ময়মনসিংহে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করল মেগাসিটি ৯১

ময়মনসিংহের স্বনামধন্য ১৫টি স্কুলের ৯১বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন মেগাসিটি ৯১ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত সক্রিয়। সংগঠনটির অধিকাংশ সদস্যই ময়মনসিংহের ব্যবসা-বাণিজ্য ও রাজনীতিতে পরিচিত।


প্রতি বছরের ন্যায় এবছরও মেগাসিটি ৯১ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। গতকাল, ১০ মার্চ, ২০ রমজান, নতুন বাজারে জনতা ব্যাংকের সামনে প্রায় ৩০০ জন অসহায়ের মধ্যে ইফতার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও “মেগাসিটি ৯১” বন্ধু রোকনুজ্জামান সরকার রোকন, সারোয়ার কামাল ,গ্রুপ ক্রিয়েটর মোস্তাফিজুর রহমান জুয়েল, এডমিন জামান আবেদিন, শোভন চন্দ্র দাস, গোলাম শাহরিয়ার শরীফ, রিয়াজুল ইসলাম রিজু, তিতুমীর সরকার, আফরোজ খালেদ, সুমিষ্টা কাবেরী, নাহার করিম মুক্তা,সহ প্রায় শতাধিক বন্ধু।

গ্রুপ ক্রিয়েটর মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তিনি জানান, সারা বছরই মেগাসিটি ৯১ সংগঠনের উদ্যোগে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করবে সংগঠনটি।

আরও পড়ুন

সর্বশেষ