বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » কক্সবাজারের ঈদগাঁওতে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

কক্সবাজারের ঈদগাঁওতে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

কক্সবাজারের ঈদগাঁওতে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।তানিম হোসেন ইমন বুধবার (৪ মার্চ) বিকেলে ঈদগাঁও থানা কম্পাউন্ডে নানা পেশা শ্রেনীর লোকজনকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পিয়ার।মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক সময়ে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন।এতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম. মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন,জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, অনুষ্টানে পুলিশের কর্মকর্তারা স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পুলিশ জনগণের সেবক, বন্ধু।

আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটাবো না। নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষ কেন বলির পাঠা হবে? তারা কেন আতংকে থাকবে? জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।

ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর আজিমুল হকের সঞ্চালনায় অন্যানের মধ্যে শিক্ষক সাংবাদিক গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকবর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, যুবনেতা মামুন সিরাজুল মজিদ, কৃষকদল নেতা ওমর ফারুক, ছাত্র নেতা হাবিব আজাদ, মেম্বার নাসির উদ্দীন কায়সার, মেম্বার মুজিবুল ইসলাম এবং মেম্বার নুরুল হুদা প্রমুখসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

তানিম হোসেন ইমন , কক্সবাজার প্রতিনিধি ।

আরও পড়ুন

সর্বশেষ