বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » গুলিস্তান খদ্দর মার্কেটে ভয়াবহ আগুন, দমনে ৯ ইউনিট

গুলিস্তান খদ্দর মার্কেটে ভয়াবহ আগুন, দমনে ৯ ইউনিট

গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ফায়ার সার্ভিস

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার মার্কেটের নির্মাণাধীন অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত সাড়া দিয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের নির্মাণাধীন অংশে দাহ্য সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গুলিস্তান এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ