প্রাথমিক শিক্ষায় সংকট: ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে বড় ধরনের মানবসম্পদ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য পড়ে আছে, যা বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার মানে সরাসরি প্রভাব ফেলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (২৩ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি […]