শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ফিরিয়ে দেব: জহিরুল

ক্ষমতায় এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ফিরিয়ে দেব: জহিরুল

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ফেরানো এবং তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। তিনি জানান, জামায়াত সরকার গঠন করলে এসব সিদ্ধান্ত অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। […]