জুলাই জাতীয় সনদ জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক চুক্তি

জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি ঐতিহাসিক চুক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এই সনদ কোনো পক্ষের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘ আলোচনার মাধ্যমে গঠিত একটি সম্মিলিত অঙ্গীকার, যার বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর বর্তায়। বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিল […]

নির্বাচিত সরকার যেই হোক, বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ অবলম্বন করবে না। নির্বাচনের মাধ্যমে যে সরকারই জনগণ নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (তারিখ অনুযায়ী) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির […]

নেত্রকোণা ১ আসনে ভোটের লড়াইয়ে ছয় প্রার্থী,শুরু হলো নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছয়জন প্রার্থী। গতকাল বুধবার নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এই নির্বাচনে ভোটের লড়াইয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন খান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন […]

দুর্গাপুরে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে এই সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

নির্বাচন ও গণভোট সফল করতে সব প্রস্তুতি শেষ: প্রধান উপদেষ্টা

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান […]

মাদারীপুর ২ আসনে ৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

আসন্ন সংসদ নির্বাচনে মাদারীপুর-২(মাদারীপুরসদর একাংশ-রাজৈর) আসনে মনোনয়নপত্র দিয়েছেন । তারা হলেন বিএনপি মনোনীত জাহানদার আলী মিয়া, সদস্য সচিব মাদারীপুর জেলাবিএনপি, মিল্টন বৈদ্য, আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি (একাংশ), স্বতন্ত্র, মাওলানা আলী আহমদ চৌধুরী, সভাপতি, হেফাজতে ইসলামবাংলাদেশ মাদারীপুর জেলা শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা আব্দুস সোবাহান, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটিবাংলাদেশ খেলাফত মজলিস, মোহিত হাওলাদার মুহিত, আহ্বায়ক, মাদারীপুর […]

নয়াপল্টনে তারেক রহমান: আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি

দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে এগিয়ে আসুন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। […]

রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝিনাইদহে বিক্ষোভ

বিএনপির বিক্ষোভ ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খানের মনোনয়নকে অবাঞ্ছিত ঘোষণা ঝিনাইদহের কালীগঞ্জ ও সদর উপজেলার অংশ নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পরিধান করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ […]

নির্বাচন ও গণভোট প্রচারে মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বিষয়টি নিশ্চিত করে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার যে […]

শহিদ হাদিরের কবর জিয়ারত করবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচি পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদ শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]