লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ৬ পদে বিএনপি, ৮ পদে আওয়ামী লীগের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনে বড় জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৬টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, নির্বাচনে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সদস্যসহ ৮টি পদে জয় ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। […]
গণভোটে যে ৭ আসনে ‘না’ জয়

সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, গণভোটে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের রায় স্পষ্টভাবে উঠে এসেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যায়, সারাদেশের অন্তত সাতটি সংসদীয় আসনে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলার তিনটি আসন রয়েছে। বাকি আসনগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও […]
নেত্রকোনার চারটিতে বিএনপি ও একটিতে জামায়াতের বিজয়

নেত্রকোনা জেলার পাঁচ আসনের চারটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। জেলার একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ধানের শীষ […]
প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিহিংসা ছিল না, এখন বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ : ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কায়সার কামাল দুর্গাপুর ও কলমাকান্দা উভয় উপজেলাতেই বিশাল ব্যবধানে জয়লাভ করেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) […]
ভোটকেন্দ্রে অপকর্ম করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : নেত্রকোণা পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের মানুষ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে একটি ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, পুলিশ বিভাগের পক্ষ […]
১০ আসনে ধানের শীষ নেই, রাজনীতিতে নতুন সমীকরণ

দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে বড় রাজনৈতিক বাস্তবতার মুখে পড়েছে বিএনপি। বিভিন্ন আইনি জটিলতা ও আদালতের সিদ্ধান্তের কারণে আসন্ন নির্বাচনে মোট ১০টি আসনে দলটির প্রতীক ধানের শীষ থাকছে না। এর মধ্যে কুমিল্লা ৪ ও কুমিল্লা ১০ আসন বিশেষভাবে আলোচনায় এসেছে। কুমিল্লা ৪ আসনে […]
আজ খুলনা ও যশোরে তারেক রহমানের নির্বাচনী সফর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দুই শহর খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২ ফেব্রুয়ারি দিনব্যাপী সফরের মাধ্যমে তিনি এসব এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। দলীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়ে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। বেলা ১২টায় খুলনা নগরীর […]
কোনো হুমকির কাছে হার মানবেন না হাসনাত

কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের অর্থ লুট করে নির্বাচনের সময় জনগণের দরজায় হাজির হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এখন সাধারণ মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ। ঋণখেলাপিরা যতই প্রভাবশালী হোক না কেন, শেষ পর্যন্ত তারা রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। রোববার ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে মঞ্জুরুল আহসান […]
আদালতের রায়ে নির্বাচন থেকে ছিটকে গেলেন মুন্সী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুটি আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে আপিল বিভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। এতে একদিকে যেমন একজন প্রার্থী নির্বাচনের বাইরে ছিটকে পড়েছেন, অন্যদিকে একজন প্রার্থী পেয়েছেন ভোটের মাঠে থাকার সুযোগ।কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি […]
পোস্টাল ভোটে রেকর্ড: ভোট দিলেন ৪.৩২ লাখ প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা চার লাখের বেশি প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন করেছেন। […]