চেতনার অগ্নিশিখায় শুরু স্বাধীনতার মার্চ

শুরু হলো মহান স্বাধীনতার মাস। এই মাস মনে করিয়ে দেয় একটি জাতির অবিচল সংকল্প, আত্মমর্যাদা আর অস্তিত্ব রক্ষার সংগ্রামের কথা। অধিকারহীন, বঞ্চিত বাঙালি একসময় বুঝে গিয়েছিল স্বাধীনতা ছাড়া মুক্তি নেই। দীর্ঘ রাজনৈতিক প্রতারণা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে জনতার হৃদয়ে। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তরে টালবাহানা পরিস্থিতিকে বিস্ফোরণমুখী করে […]

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু, ৪০ দিনের শোক ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। রবিবার (১ মার্চ) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। এর আগে খামেনির মৃত্যুর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সময় দুটি মার্কিন সূত্র ও সংশ্লিষ্ট একটি […]

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়নের অভিযানে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক মো. আজিজুজ্জামান (৩৪)। তিনি টেকনাফ উপজেলার রঙ্গিখালী গ্রামের বাসিন্দা এবং মো. নজির আহমদের পুত্র। অভিযানকালে মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তবর্তী […]

মেধাবী শিক্ষার্থী আবু রায়হানের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মো: আবু রায়হানের পাশে দাঁড়ালো স্থানীয় সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। তাকে বই সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী দিয়েছে সংগঠনটি। আবু রায়হান সুসং আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার পিতা দেলোয়ার হোসেন দিলদার এর মৃত্যুর পর থেকে পরিবারে দেখা দেয় নানা সংকট। আবু রায়হানের মা রুমা আক্তার […]

হাজারো মুসল্লির অংশগ্রহণে জামায়াত নেতা বাদলের জানাজা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর ৩ আসনের মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বুধবার বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে বিকেল ৫ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা […]

আলকাছ উদ্দিন মীরের প্রচারণায় উৎসাহী জনসমর্থনের ঢেউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী আলকাছ উদ্দিন মীরের নির্বাচনী প্রচারণা ঘিরে ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন ইউনিয়নে কাস্তে মার্কার প্রচারণায় অংশগ্রহণ করছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। […]

লাইফ জ্যাকেট ছাড়া সাঁতরে পরিবার বাঁচাল ১৩ বছরের কিশোর

পশ্চিম অস্ট্রেলিয়ায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরের সাহসিকতার কাহিনী সবাইকে অবাক করেছে। জিওগ্রাফ বে এলাকার সমুদ্রে প্যাডলবোর্ড এবং কায়াকিং করার সময় হঠাৎ শক্তিশালী বাতাসের মুখে তার পরিবার বিপদে পড়ে। পরিবারে ছিলেন তার ৪৭ বছর বয়সী মা ১২ বছরের ভাই এবং ৮ বছরের বোন। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় কিশোরটি তীরে পৌঁছে সাহায্য আনার সিদ্ধান্ত […]

লুটের অস্ত্র উদ্ধার নির্বাচনে বাঁধা নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা, লুট হওয়া অস্ত্র বা নিরাপত্তা চ্যালেঞ্জ কোনওভাবেই নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বলেছেন এবারের নির্বাচন হবে আগের যে কোনো নির্বাচনের তুলনায় বেশি সুষ্ঠু ও উৎসবমুখর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে […]

আবারও রেকর্ড দেশে স্বর্ণের দামে বড় উল্লম্ফন

টানা তিন দফা দরপতনের পর আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম আবারও আড়াই লাখ টাকার ঘর ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী […]

আজ পবিত্র শবে বরাত, রহমত ও মাগফিরাতের মহারজনী

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত এই মহিমান্বিত রাতটি মুসলমানদের কাছে পরিচিত ক্ষমা ও মুক্তির রাত হিসেবে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষিত হয়। শবে বরাত উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে রাত […]