প্রবাস ছেড়ে সফল খামারি বাবু মিয়া, পাহারায় চার বিদেশি কুকুর

মাত্র ১৪ বছর বয়সে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন বাবু মিয়া। এরপর সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে দীর্ঘ ১০ বছরের ইরাক অধ্যায়—কোথাও স্বপ্নের সাফল্য মিলেনি। বহু বছরের প্রবাস জীবনের নানা চড়াই–উতরাই শেষে একসময় সিদ্ধান্ত নেন, আর বিদেশ নয়—নিজের গ্রামেই কিছু করবেন। সেই সিদ্ধান্তই বদলে দেয় পুরো জীবন। রাজবাড়ীর কালুখালী উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে ফিরে বাবু মিয়া প্রথমে মাত্র তিনটি গাভি […]
কামরাঙ্গীরচরে মুদিদোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা, তদন্ত চলছে

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামের এক মুদিদোকান কর্মচারীকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাত সাড়ে তিনটার দিকে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকার হারিকেন ফ্যাক্টরির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, নিহত রকি মাদারীপুর সদর উপজেলার […]
সিলেটে রাত সাড়ে নয়টার পর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সিলেট মহানগরে রাতের বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন সময়সূচি ঘোষণা করেছে মহানগর পুলিশ। আগামী রোববার থেকে হোটেল–রেস্তোরাঁ এবং ওষুধের দোকান ব্যতীত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টার পর বন্ধ রাখতে হবে—এমন নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়। সভা শেষে […]
নরসিংদীতে অটো–মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন শিবপুর উপজেলার জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২২) এবং গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে […]
দুদকের কাঠগড়ায় এবার সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতিবিরোধী সংস্থা দুদকের (ACC) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। দেশের দুর্নীতি দমন সংস্থার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানকে এমন তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। ইকবাল মাহমুদ একজন দক্ষ আমলা হিসেবে পরিচিত ছিলেন। সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সালের মার্চে তিনি […]
আবহাওয়ার আগাম বার্তায় জনপ্রিয় হচ্ছে নির্ভরযোগ্য ওয়েদার অ্যাপ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর আবহাওয়া আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠেছে। হঠাৎ ঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত কিংবা দমকা হাওয়ার মতো পরিস্থিতি আজ বিশ্বজুড়ে জনজীবনকে অস্থির করে তুলছে। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ভূমিকম্প আতঙ্কের পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার প্রতি মানুষের আগ্রহ ও সতর্কতা বেড়েছে। এই বাস্তবতায় আবহাওয়ার তথ্য জানাতে সক্ষম স্মার্ট ওয়েদার অ্যাপগুলোর প্রতি ব্যবহারকারীদের ঝোঁক […]