হাতে থাকা দুই ম্যাচে কি ছন্দে ফিরতে পারবে বাংলাদেশ?

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই মাস বাকি। অথচ এর আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ পাচ্ছে মাত্র দুটি ম্যাচ। গত কয়েকটি সিরিজে ধারাবাহিক ব্যর্থতা ও টানা হারের ফলে দলের সামনে তৈরি হয়েছে জটিল সমীকরণ, যা বিশ্বকাপের আগ মুহূর্তে আরও মাথাব্যথা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। টানা হারে বাড়ছে দুশ্চিন্তা টি–টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের পর দলের ছন্দপতন শুরু […]

বিদেশে ডাকাতির ঘটনায় পাপুয়া ক্রিকেটারের তিন বছরের জেল

পাপুয়া নিউ গিনির আন্তর্জাতিক ক্রিকেটার কিপলিন দোরিগা বিদেশ সফরে গিয়ে ছিনতাই ও এক নারীর ওপর হামলার ঘটনায় তিন বছরের কারাদণ্ড পেয়েছেন। জার্সির রয়্যাল কোর্ট শুক্রবার এ রায় ঘোষণা করে। ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটসম্যান পাপুয়া নিউ গিনির হয়ে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বাছাইপর্ব খেলতে গিয়েই ঘটনার সূত্রপাত গত আগস্টে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের অংশ হিসেবে […]

ভিসা জটিলতায় ইরানের বিশ্বকাপ ড্র বয়কটের ঘোষণা

যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। শুক্রবার দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করে জানায়, ভিসা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আচরণ সম্পূর্ণ রাজনৈতিক এবং এর সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। ভিসা না পাওয়ায় ক্ষুব্ধ ইরান ইরানের রাষ্ট্রীয় টিভিকে ফেডারেশনের মুখপাত্র জানিয়েছেন, তারা ফিফাকে […]

৩০ লাখে শুরু, তিন বছরে ডিজিবক্সে আড়াই কোটি টাকা মুনাফা

করোনাকালীন সময়ে ই–কমার্স ও অনলাইন বাজারে পণ্য ডেলিভারির অসুবিধা মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছিলেন উদ্যোক্তা রেজওয়ানুল হক জামি। ২০২২ সালে তিনি গ্যারেজ থেকে শুরু করে ডিজিটাল লকার স্টেশন ডিজিবক্স চালু করেন, যেখানে আইওটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমে এই স্টার্টআপে বিনিয়োগ ছিল মাত্র ৩০ লাখ টাকা, পাঁচটি ডিজিটাল লকার স্টেশন দিয়ে ব্যবসা শুরু হয়। তিন বছরের […]

ঢাকায় তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো শুরু ১–৩ ডিসেম্বর

ঢাকায় আগামী ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো, যা বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা আন্তর্জাতিকভাবে তুলে ধরবে। প্রদর্শনী আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়। প্রদর্শনী স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল। উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের […]

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি হলেন খালিদ মাহমুদ খান

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব যোগ হলো। গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খালিদ মাহমুদ খান। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নির্বাহী এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত এমডি ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় ২৬ বছরের কর্মজীবনে তিনি এমটিবিতে সিনিয়র […]

বাংলাদেশে স্বাবলম্বিতা: বিপাকে ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা

ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে নেমে এলেও রপ্তানি খাতে চলছে অভূতপূর্ব স্থবিরতা। ভারতীয় কর্মকর্তারা এই পরিস্থিতিতে বিস্মিত হলেও এর পেছনে মূল ভূমিকা রাখছে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনে দ্রুত স্বাবলম্বী হওয়া এবং ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীন থেকে আমদানির প্রবণতা। দীর্ঘদিন ধরে ভারতের রপ্তানি করা মোট পেঁয়াজের প্রায় এক-তৃতীয়াংশ যেত বাংলাদেশে। কিন্তু গত আট মাসে […]