🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের সংগঠন জিএম-নাইন্টি ওয়ান

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের সংগঠন জিএম-নাইন্টি ওয়ান

“বন্ধুত্ব মানে বেঁচে থাকার অংশ”— এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের প্রাণের সংগঠন জিএম-নাইন্টি ওয়ান (GM-91)–এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ময়মনসিংহ নান্দনিক রিসোর্ট সিলভার ক্যাসেল–এ সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলাটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে।


অনুষ্ঠানজুড়ে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যা অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুরা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ’৯১ ব্যাচের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।
জিএম-নাইন্টি ওয়ান গ্রুপের গ্রুপ-ক্রিয়েটর ও এডমিন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এনামুর রহমান রবি।


আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন মনসুর আলম চন্দন।
সদস্য সচিব ও এডমিন হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল ভূইয়া।
প্রধান সমন্বয়ক ও এডমিন তৌহিদুজ্জামান সরকার ছোটন।
কোষাধ্যক্ষ ও এডমিন হিসেবে দায়িত্বে ছিলেন ফারুক হোসেন।

gmssc91

অনুষ্ঠানে এডমিন প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট টিএইচ খান তাপস, জহিরুল হক জহির, রায়হান উদ্দিন ফকির, মানিক সরকার, সাখাওয়াত হোসেন, তারেক সালাউদ্দিন মামুন, শর্মিষ্ঠা সাহা কাবেরী, সুলতানা পারভীন শিউলি, আনোয়ারা পারভীন ডলি, আতিকুর রহমান, আশফাক আহমেদ, ফারুক আহমেদ, ঝুটন সরকার, মোঃ শাহাবুদ্দিন, আবুল কাশেম এবং মনসুর আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএসসি ’৯১ ব্যাচের পরিচিত মুখ রুকন উজ্জামান সরকার, সালাহ উদ্দিন মুক্তি, শাহরিয়ার শরীফ এবং বেঙ্গল চ্যানেল ২৪–এর ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সিরাজুল হক সাজিদ।


বন্ধুত্ব, স্মৃতি ও পারস্পরিক ভালোবাসা ভাগাভাগি করার মধ্য দিয়ে জিএম-নাইন্টি ওয়ান পরিবারের এই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অংশগ্রহণকারীদের কাছে পরিণত হয় এক আবেগঘন ও স্মরণীয় মিলনমেলায়।

আরও পড়ুন

সর্বশেষ