শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » মুক্তাগাছায় ‘৯১ সংসদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল

মুক্তাগাছায় ‘৯১ সংসদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য, তা আরও একবার প্রমাণ করলো ময়মনসিংহের মুক্তাগাছার SSC ৯১ বন্ধুদের প্রাণের সংগঠন ৯১ সংসদ। শুধু নিজেদের পুনর্মিলনী নয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতেও তারা এগিয়ে এসেছে সমান আন্তরিকতায়।

বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আয়োজন করা হয় দোয়া, ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। সংগঠনটির এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রমজানের এই পবিত্র সময়ে প্রায় দুই শতাধিক হতদরিদ্র পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছেন সংগঠনটির এই মহৎ প্রচেষ্টার কারণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নজরুল ফরিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শহীদ, ৯১ বন্ধু সাবেক বাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, বৃহত্তর ময়মনসিংহের প্রাণের সংগঠন GM 91-এর ক্রিয়েটর অ্যাডমিন এনামুর রহমান রবি, তৌহিদুজ্জামান সরকার ছোটন, শর্মিষ্ঠা সাহা কাবেরী, দেলোয়ার হোসেন রঞ্জু, মোয়াজ্জেম হোসেন, নুরুল আমিন রুহুল, মাহবুব নজরুল ইসলাম, গাজী সালাউদ্দীন রিপন, প্রমুখ।

মিজানুর রহমান মিজানের উপস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৯১ সংসদের বন্ধু শিল্পোদ্যোক্তা এ বি এম সিরাজুল হক সাজিদ। মোনাজাত পরিচালনা করেন হাজী সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৯১ সংসদের নূরে আলম মুক্তা, ফজলুল হক, আনোয়ারুল আজিম সেলিম, সাজেদুল হক সেন্টু, মাহবুবুল হক মাসুদ, জুবায়ের আহমেদ গালিব, জাহাঙ্গীর হোসেন, রাজনগুর, মনসুর আহমেদ, হারুন তালুকদার, আইয়ুব আলী, মুতাহার, জিবিকেশ, সোহাগ, সফিউল ইসলাম, কালাম, মিন্টু, বিপ্লব, রতন কিশোর দাস, রুহুল আমিন, নাজমুল হাসান, জহির ইসলাম, প্রীতেশ দাস, শহিদুল ইসলাম, লেনা আক্তার, শিল্পী, আঞ্জুমানআরা কুসুমসহ শতাধিক বন্ধু।

অনুষ্ঠানে সাবেক পৌরমেয়র শহিদুল ইসলাম শহীদ বলেন, “জুনিয়রদের এমন কার্যক্রম মুক্তাগাছার বাইরেও দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং অন্যান্য ব্যাচের বন্ধুরাও এটি অনুসরণ করবে।”

ইফতার মাহফিল শেষে প্রায় দুই শতাধিক হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার সামগ্রী। সেমাই, চিনি, তেল, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি। অনেকেই জানান, এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবে।


সারুয়ার জাহান Bengal Channel 24, মুক্তাগাছা

আরও পড়ুন

সর্বশেষ