🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » নেত্রকোণার নতুন ডিসি খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোণার নতুন ডিসি খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোণার নতুন জেলা প্রশাসক নিযুক্ত হলেন খন্দকার মুশফিকুর রহমান।

রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খন্দকার মুশফিকুর রহমান বিসিএস প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা। জন্মসূত্রে তিনি পাবনা জেলার বাসিন্দা।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ