ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
আলোচনাকালে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। যা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হলো অন্যতম বড় সার্থকতা। সুসঙ্গ সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সবসময়ই সমাজের কল্যাণ ও মঙ্গলের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজানে এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরো বাড়লো।
অনুষ্ঠানে দুর্গাপুরের গণ্যমান্য কবি-সাহিত্যিক, সাংবাদিক সহ সুধীজন উপস্থিত ছিলেন।
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি