🏠︎ » মতামত » উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে ইউনানী ওষুধের মানোন্নয়নে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে ইউনানী ওষুধের মানোন্নয়নে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

দেশের ইউনানী ওষুধ শিল্পের গুণগত মান, পণ্যের নিরাপত্তা এবং বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার রাজধানীর রমনায় হামিদুর রহমান সিনহা লাউঞ্জ, ঢাকা ক্লাবে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে ইউনানী ওষুধের গুণগত মান, পণ্যের নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড নিয়ন্ত্রণ অনুসরণ নিশ্চিতকরণ” শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতি এবং মেডিসিনাল প্ল্যান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল।

বিকেল ২টায় রেজিস্ট্রেশন শেষে অনুষ্ঠান শুরু হয় আড়াইটায়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: মোয়াজ্জেম হোসেন বাদল

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: ফখরুল ইসলাম

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির অর্থ সম্পাদক জনাব মো: ফজলে বারী কবির; হারবাল গ্র্যান্টি কসমেটিক এন্ড চাটোরী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর অর্থ সম্পাদক জনাব মো: সাহাওয়াত হোসেন; ইউনানী ড্রাগস কনসার্ন সোসাইটির সাবেক সম্পাদক হাকীম মো: রেজাউল করিম; হারবাল গ্র্যান্টি কসমেটিক এন্ড চাটোরী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব মো: ফারুক হোসেন; বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব মো: আনোয়ারুল আলাম ভূঁইয়া এবং হারবাল গ্র্যান্টি কসমেটিক এন্ড চাটোরী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি হাজী মো: আবদুর রব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক ড. মো: রাজ্জাকুল ইসলাম

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো: আক্তার হোসেন। তিনি তার বক্তব্যে দেশীয় ইউনানী ওষুধ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ পরিদর্শক ডা. মো: ইউনুছ, বেঙ্গল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম সিরাজুল হক, ট্রাস্ট ফার্মাসিউটিক্যাল (ইউনানী) এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইকরামুল সোহেল, হামজা ল্যাবরেটরিজের এমডি ডা. জানে আলম চৌধুরী, আধুনিক ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো: আবু ইউসুফ ও চেয়ারম্যান আরাফ বিন ইউসুফ আসিফ, হার্বানিয়েন্সের সিইও ড. মো: জাহিরুল ইসলাম এবং এনকো ল্যাবরেটরীজের জিএম হাকীম মো: গিয়াস উদ্দিন

এছাড়াও উপস্থিত ছিলেন সাফিন মেডিকেল হলের এমডি ডা. হাকীম মো: মোতালেব হোসেন অন্তর, যুব আয়ুর্বেদের হাকীম মো: ইদ্রিস আলী, সিফাত ইউনানী দাওয়াখানার প্রোপ্রাইটর মোহাম্মদ রফিকুল সারোয়ার, এস এস ল্যাবরেটরীজের প্রোপ্রাইটর মাহবুবুল, সুরমা ল্যাবরেটরীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ফিরোজ, হার্বাল ল্যাবরেটরীজের মালিক ডা. এনামুল বারী কবির এবং লুমিনেস ওয়ার্ল্ড লিমিটেডের চিফ হেলথ কনসালট্যান্ট মো: আব্দুল আলীম

অংশগ্রহণকারী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বোটানিক ফার্মার এমডি রফিকুল ইসলাম, বিডি ল্যাবের এমডি ইদ্রিস, দি রেডিয়ান ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক ফরিদী, দায়ী ল্যাব লিমিটেডের চেয়ারম্যান আলম, হাকীম মো: শরিফ ল্যাবরেটরির স্বত্বাধিকারী বদরুদ্দীন, আশরাফুল ল্যাবরেটরির স্বত্বাধিকারী আশরাফুল হক, প্রোটেক ল্যাবরেটরীজের স্বত্বাধিকারী মনির এবং ম্যানসন ল্যাবরেটরীজের এক্সিকিউটিভ আব্দুল্লাহ

সেমিনারে আরও অংশগ্রহণ করেন চাঁদপুর ইউনানী ফার্মার মাবিল্লাহ, নবী টেকনিক্যাল ফার্মার মো: ইউসুফ আলী, প্যারেন্ট ইউনানী ল্যাবরেটরির গোলাম মোস্তফা বকুল, ইউনানী ডক্টরস সোসাইটির মো: ওমর ফারুক, বরিশাল ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহজাহান, হাকীম ময়া কান্নু, জনস্বাস্থ্য ল্যাবের হাকীম শাহ আলম, ইঠি ল্যাবের মো: আমিরুল ইসলাম, জিপির মো: ফাহিম, ক্রাউন ল্যাবের ফারুক হোসেন এবং আরজু ফার্মার এইচ কনক চন্দ্র বর্মন

বক্তারা বলেন, দেশের ইউনানী ওষুধ শিল্প বিশাল সম্ভাবনা ধারণ করলেও আধুনিক প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণের অভাবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে। উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করলে এই শিল্প রপ্তানিমুখী হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


বেঙ্গল চ্যানেল ২৪ / ঢাকা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ