🏠︎ » মতামত » যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে ইসরায়েলের হামলা

লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। দেশটির সামরিক বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর একাধিক ঘাঁটি লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানা গেছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়, সম্ভাব্য হামলার আশঙ্কা থেকেই এই অভিযান চালানো হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) হামলার একটি ভিডিও প্রকাশ করে তারা দাবি করে, আত্মরক্ষার কৌশল হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।হামলায় হিজবুল্লাহর হেড অব আর্টিলারি মুহাম্মদ আল হুসেনিসহ অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। অভিযানটি পরিচালিত হয় লেবাননের বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায়।ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানে হিজবুল্লাহর একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে। এতে অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। আইডিএফ বলছে, এসব স্থাপনা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এদিকে নতুন করে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন

সর্বশেষ