🏠︎ » বাংলাদেশ » রাজধানী » হাদি হত্যার আসামি ফয়সাল: স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

হাদি হত্যার আসামি ফয়সাল: স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

হাদি হত্যা: দেশে না বিদেশে—মূল হোতা ফয়সালের অবস্থান নিশ্চিত নয়, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা সরকারের


জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ফয়সাল দেশেও থাকতে পারে আবার দেশের বাইরে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

হাদি হত্যা মামলায় ১০ জন গ্রেপ্তার

এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ফয়সাল করিমের স্ত্রী, বাবা-মা, শ্যালকসহ ঘনিষ্ঠ একাধিক সহযোগী রয়েছেন। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৪১ রাউন্ড গুলি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: ব্যাপক গ্রেপ্তার

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ২০ ডিসেম্বর পর্যন্ত এই অভিযানে ৬,৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তারসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৫০৫ জনে।

অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড, দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী। বর্তমানে সারা দেশে দুই হাজারের বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে।

নির্বাচন ও উৎসব ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বড়দিন ও বর্ষবরণে আতশবাজি নিষিদ্ধ, রাস্তা অবরোধ করে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।

গির্জা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা, রাজধানীর গুলশান-বনানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।

গণমাধ্যমে হামলা ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান ও বাড়তি পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যাকাণ্ডে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জিরো টলারেন্স নীতি বহাল

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সুষ্ঠু নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বড়দিন ও বর্ষবরণে আতশবাজি নিষিদ্ধ, রাস্তা অবরোধ করে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।

আরও পড়ুন

সর্বশেষ