বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী নানা কর্মসূচি

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক গৌরী রানী বসাক এবং সহকারী পরিচালক আহসান হাবীব।


এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ময়মনসিংহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহ

আরও পড়ুন

সর্বশেষ