কক্সবাজারে পুলিশের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর থানাধীন বাংলাবাজার ও কুরুলিয়া এলাকায় সদর থানা অফিসার ইনচার্জ ছমিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, মাদকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
তানিম হোসেন ইমন
কক্সবাজার