🏠︎ » বাংলাদেশ » অপরাধ » রামু থানা পুলিশের কর্তৃক ডাকাতির প্রস্তুতির অপর একজন আসামি গ্রেপ্তার

রামু থানা পুলিশের কর্তৃক ডাকাতির প্রস্তুতির অপর একজন আসামি গ্রেপ্তার

রামু থানার এসআই (নিঃ) লক্ষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ২৪/০১/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২.৪৫ ঘটিকার সময়, রামু থানাধীন ফতেখারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাইটুপি এলাকার কাউয়ারখোপ থেকে গর্জনিয়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

এসময় ডাকাত দলের সক্রিয় সদস্য শাহরুখ খান (২৫)—পিতা: হারুন অর রশিদ, মাতা: জাহানারা আরজু, স্থায়ী ঠিকানা: গাছোয়া পাড়া, ৭নং ওয়ার্ড, ০৪নং কাউয়ারখোপ ইউনিয়ন, থানা: রামু, জেলা: কক্সবাজার; বর্তমান ঠিকানা: হাইটুপি (চেরাংঘাটা মসজিদের পিছনে), ৫নং ওয়ার্ড, ফতেখারকুল ইউনিয়ন—কে আটক করা হয়।

আটকের পর দেহ তল্লাশিকালে আসামীর পরিহিত প্যান্টের কোমড়ে গোজানো অবস্থায় থাকা একটি অস্ত্র সে নিজ হাতে বের করে দেয়। এছাড়াও তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে আরও একটি অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে রামু থানার মামলা নং-৬৩/৬৩, তারিখ-২১/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলার ঘটনায় ব্যবহৃত নিম্নবর্ণিত আলামতসমূহ জব্দ করা হয়—

১) ০১ (এক)টি বিদেশী চাইনিজ কুড়াল, কাঠের বাটসহ, দৈর্ঘ্য আনুমানিক ১১ ইঞ্চি;
২) ০১ (এক)টি সুইচ গিয়ার (টিপ ছোরা), খোলা অবস্থায় দৈর্ঘ্য আনুমানিক ৯.৫ ইঞ্চি;
৩) ০১ (এক)টি YAMAHA FZ ব্র্যান্ডের একটি পুরাতন মোটরসাইকেল।

তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, বর্ণিত আসামী দীর্ঘদিন যাবৎ উক্ত মামলার এজাহারনামীয় অন্যান্য আসামীদের সঙ্গে যোগসাজশে ঘটনাস্থল ও আশপাশ এলাকার বিভিন্ন রাস্তায় চলাচলরত যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

আটককৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: তানিম হোসেন ইমন
জেলা প্রতিনিধি, কক্সবাজার

আরও পড়ুন

সর্বশেষ